দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১৫২০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৪০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে আরও ১ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ হাজার ৭৯৮ জন রোগী সুস্থ হয়েছেন। দেশে এখন মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed