‘জাফলংয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধের নির্দেশ’
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) ঘোষিত এলাকা জাফলং এর ডাউকি নদী থেকে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। তবে জাফলংয়ে পাথর ও বালুখেকোদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে এবং সম্পূর্ণরূপে এটি বন্ধ করতে আজ আবারও আমি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে যাবো।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন।
এসময় মন্ত্রী জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এর আগে বুধবার বিকাল ৩টার দিকে সিলেট নগরীর মানিক পীর টিলায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারতে যান এবং জিয়ারত শেষে কামরানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed