শ্রীমঙ্গলে ২৬ চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি
শ্রীমঙ্গল প্রতিনিধি : বেতন বৃদ্ধিসহ দূর্গা পুজার আগে বেতন বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ চা বাগানে একযোগে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২৬ টি চা বাগানে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।
এসময় শ্রমিকরা বলেন, বর্তমানে মুজুরি ১শ’ ২ টাকা মুজুরি দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এসময় শ্রমিকরা তাদের ৩শ’ টাকা মুজুরির দাবী জানান।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সাথে বৈঠকে ৩শ’ টাকা মজুরী দাবি করা হলে ১শ২০টাকা দিতে রাজী হলেও দীর্ঘ ২৩ মাস অতিক্রান্ত হলেও এখনও ১শ’ ২ টাকা হারে মজুরী দেয়া হচ্ছে। তিনি দূর্গা পূজার আগেই চা শ্রমিকদের নতুন মুজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবী জানান।
নেতৃবৃন্দ জানান, আগামীকাল সারাদেশের চা বাগান শ্রমিকরা অভিন্ন দাবীতে কর্মবিরতি পালন করবে এবং এ কর্মসূচী থেকে ২ দিনের আল্টিমেটাম বেধে দিয়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচী ঘোষনা করা হবে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed