সিলেটে শিশু ধর্ষণ মামলার দুই আসামি রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
তারা হলেন, এসএমপির নজালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাদের রিমান্ড মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা।
এর আগে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা আসামিদের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাইলে ২ দিনের মঞ্জুর করেন আদালত।
এর আগে রোববার (৪ অক্টোবর) ভোরে জসিম উদ্দিন (২২) কে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মো. এখলাছ মিয়া (২০) কে সিলেট শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
আদালতে বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এডভোকেট রঞ্জন ঘোষ ও এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেট শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed