শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পৈশাচিক কায়দায় নির্যাতন ও সিলেট এমসি কলেজসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি জনাব হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ চৌধুরী জুমন এর সভাপতিত্বে ও দারুল আজহার ইনস্টিটিউট প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইল এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহইয়া।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, আশিদ্রোন জামিউল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, শ্রীমঙ্গল ইকরা স্কুল ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আযাদ আবুল কালাম, আল আমিন মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম, খেদমতে কুরআন পরিষদ এর সহসাধারণ সম্পাদক ইসমাইল হুসেন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদত হোসাইন খান, মাওলানা আজিজুল হক ইমরান, বাইতুল আমান জামে মনজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, হাফেজ মাওলানা আজিজুর রহমান, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহসাধারণ সম্পাদক
মুস্তাকিম আল মুন্তাজ, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, তরুণ ব্যবসায়ী ইউনুস মিয়া, শয়েব আহমদ, খালিদ সাইফুল্লাহ, মাসুদ রানা সুলেমান খানসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ।
বক্তারা দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ধর্ষণ প্রতিরোধে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেন। প্রেসবিজ্ঞপ্তি
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed