তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃর্শ হয়ে ইয়াছিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশু ইয়াছিন তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার এরশাদ আলীর ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সন্ধ্যায় শিশু ইয়াছিন বাড়িতে খেলা করছিল। এক সময় বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে থাকা তাদের ওয়ার্কশপের দোকানে গিয়ে বিদ্যুতের লাইনে হাত দেয়। এতে শিশুটি বিদ্যুৎস্পৃর্শ হয়ে আটকে গেলে স্থানীয়রা দেখে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের নিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মাসুদ হাসান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed