Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুল হাই গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক যুুগ্ম সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির সদস্য আবদুল হাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার রাজনগর গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মূসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান জিআর মামলায় (১৮৩/১৮ইং) ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed