ইবি’র ১৩তম ভিসি ড. সালামের দায়িত্ব গ্রহণ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালাম। রবিবার সকাল ১০ টায় ভিসির কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে ড. সালাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভিসির কার্যালয়ে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান নব নিযুক্ত ভিসিকে ফুল দিয়ে বরণ করেন। পরে পর্যাক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ভিসিকে অভিনন্দন জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed