ছাতকে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আহত
ছাতক প্রতিনিধি: ছাতকে সন্ত্রাসীদের হামলায় জুনাইদ আহমদ তালুকদার (৩৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করেছে।
রোববার রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়াবাজারে আশিক মিয়া ভান্ডারি রাস্তার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ব্যবসায়ী জুনাইদ আহমদ তালুকদার একই ইউনিয়নের মুকতান পুর গ্রামের মৃত আব্দুল হামিদ এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া বাজারে কারিগড়ি কম্পিউটার সেন্টারের সত্ত্বাধিকারী মাওলানা জুনাইদ আহমদ তালুকদার প্রতিদিনের মতো সেন্টার বন্ধ করে রাতে মধ্যবাজার থেকে খাবার খেয়ে আবারো নিজ প্রতিষ্টানে ফেরার পথে আশিক মিয়ার বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৫-৬ জন যুবক তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তাকে লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
আহত মাওলানা জুনাইদ আহমদ তালুকদার জানান, জাউয়াবাজার মৃত মাসুক মিয়ার পুত্র সন্ত্রাসী মামুন মিয়ার নেতৃত্বে ৫-৬ জন লোক তার উপর হামলা করেছে। তার উপর হামলা চালিয়ে আহত করে তার সাথে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ব্যাগের মধ্যে নগদ ৩০ হাজার টাকা, দু’টি ব্যাংকের এটিএম কার্ড ছিল বলে তিনি জানান।
জাউয়াবাজার পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাকে আহত অবস্থায় কৈতক হাসপাতালে ভতি করা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed