Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১২,৭৩১, মৃত্যু ২২০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও মৌলভীবাজারের ৩ জন। অপরদিকে বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন। এর মধ্যে সিলেট জেলার ২২ জন, সুনামগঞ্জের ২০ জন ও হবিগঞ্জের ৮ জন। এছাড়া এসময়ে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৩১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬৯১৬ জন, সুনামগঞ্জে ২৩৪৭ জন, হবিগঞ্জে ১৭৫৮ জন ও মৌলভীবাজার জেলায় ১৭১০ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৩ জন। এর মধ্যে সিলেটে ৫৪ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৩ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ৩০ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হা্জার ৬৩৫ জন। এর মধ্যে সিলেটে ৫৫২৫ জন, সুনামগঞ্জে ২১৮৭ জন, হবিগঞ্জে ১৩৩৪ জন ও মৌলভীবাজারে ১৫৮৯ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।

Share





Related News

Comments are Closed