সিলেটে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, ২ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর রায়েরগাও এলাকায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ভোরে একজনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও অপরজনকে সিলেট শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলো, এসএমপির জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁওয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)।
এদিকে আজ দুপুরের দিকে তাদেরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed