Main Menu

রিমান্ড শেষে আদালতে সাইফুর, অর্জুন ও রবিউল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের মামলার তিন আসামি রবিউল, অর্জুন ও সাইফুর রহমানকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ জিয়াদুর রহমানের আদালতে হাজির করে শাহপরাণ থানার পুলিশ।

পুলিশ জানায়, এই তিন আসামির ১৬৪ ধারায় জবানবন্দির কথা রয়েছে। তবে তা না হলে আবারও রিমান্ড চাইতে পারে পুলিশ।

তাদেরকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ আদালতে হাজির করা হয় বলে নিশ্চিত করেন, সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী।

এর আগে ধর্ষণ মামলায় এজাহারভুক্ত ২ নং আসামি সাইফুর রহমান ও ৪ নং আসামি অর্জুন লস্কর গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এবং একইদিন বিকেলে মামলার ৫নং আসামি রবিউল ইসলামকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।

সেদিন তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান।

এদিকে এ মামলায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন আসামি রাজন আহমদ, আইন উদ্দিন ও প্রধান ও ১ নং আসামি মুহিবুর রহমান রনি, ৩ নং আসামি তারেক ও ৬ নং আসামি মাহফুজুর রহমান মাসুমও রিমান্ডে রয়েছেন।

তাদের মধ্যে সন্দেহভাজন আসামি রাজন আহমদ, আইনু উদ্দিন ও প্রধান ও ১ নং আসামি মুহিবুর রহমান রনির রিমান্ডের মেয়াদ আগামীকাল শনিবার (৩ অক্টোবর) শেষ হবে। রিমান্ড শেষে তাদেরও আদালতে তোলার কথা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিনে পুলিশের রিমান্ডে থাকা সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ নং আসামি তারেক ও ৬ নং আসামি মাহফুজুর রহমান মাসুমের রিমান্ডের মেয়াদ শেষ হবে আগামী ৪ অক্টোবর রোববার।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের ছাত্রাবাসে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামি অজ্ঞাত। এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে পাঁচদিন করে প্রত্যেককে রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share





Related News

Comments are Closed