Main Menu

দেশে করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ১৩৯৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৩০৫ জনে দাঁড়াল। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৩৯৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্ত হলো ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনের শরীরে।

গত ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি ল্যাবে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Share





Related News

Comments are Closed