সিলেটে করোনা পরীক্ষার অনুমতি পেল সীমান্তিক
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারিভাবে সিলেট বিভাগের জন্য দুটি পিসিআর ল্যাব কাজ করলেও এবার বেসরকারিভাবে সিলেট বিভাগের প্রথম কোভিড-১৯ পরীক্ষার অনুমতি পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সীমান্তিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরীক্ষার অনুমোদন লাভ করে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা সীমান্তিকের নির্বাহী পরিচালকের (ইডি) কাছে লেখা এক পত্রে এ অনুমোদনের বিষয়টি অবহিত করেন।
জানা গেছে, বেসরকারিভাবে সিলেটে এই পিসি-আর ল্যাব স্থাপনের উদ্যোগ নেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট’ (আরটিএম) ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
সরকারিভাবে যখন সারাদেশে করোনা পরীক্ষার হার কমে যাচ্ছে তখন সিলেটে সীমান্তিকের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এছাড়া ভবিষ্যতে সরকারিভাবে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেলে সিলেটে এটিই একমাত্র বেসরকারি ল্যাব।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে নগরীর উপশহরে সীমান্তিক কমপ্লেক্সে পিসিআর ল্যাবটি সেট আপ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর রোববার থেকে ল্যাবের কার্যক্রম শুরু করা হতে পারে। ল্যাবের জন্য জার্মান থেকে অত্যাধুনিক রোশ মেশিনও আনা হয়েছে। এছাড়া সিলেট অঞ্চলের অনেক প্রবাসী দ্রুত সময়ের মধ্যে করোনার রিপোর্ট পেতে চান। বিদেশগামী লোকজনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে সহায়ক হবে এই ল্যাব।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৯৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed