Main Menu

শাবিতে আরও ১২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (১ অক্টোবর) নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ বৃহস্পতিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ১২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed