সিলেটের দুই ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুটি ল্যাবে বৃহস্পতিবার ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২ জনের ও ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ১২ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
শনাক্তদের মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে বেশীরভাগই সিলেট নগরীর বাসিন্দা। এছাড়া একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed