কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরসে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
গণধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে এক দলিত নারীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ভারত। বুধবার মুম্বাইতে মোমবাতি মিছিল করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেই আন্দোলন আরও জোরদার করতেই হাথরস যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, “বৃহস্পতিবার রাহুল ও প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতা-নেত্রীদের প্রতিনিধি দলের একটি কনভয় হাথরসের পথে রওনা হয়। কংগ্রেসের এই কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছিল যোগী সরকার। রাহুল-প্রিয়াঙ্কাদের কনভয় হাইওয়ের গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। কিন্তু এরপরও রাহুল-প্রিয়াঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে রওনা দেন হাথরসের দিকে।”
এসময় রাহুল টুইটারে লিখেছেন, ‘এইমাত্র পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আমি জানতে চাই এদেশে কি কেবল মোদিই হাঁটতে পারবেন? সাধারণ মানুষ কি হাঁটতে পারবেন না? আমাদের গাড়ি থামানো হয়েছে, তাই আমরা হাঁটছি।’
হাথরস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূর থাকতেই রাহুল-প্রিয়াঙ্কাদের দলটিকে আটকে দেয় পুলিশ। এসময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাহুলকে বলেস, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’
জবাবে রাহুল বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed