বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের নয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের নয় জনকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed