Main Menu

কারাবন্দী নেতাকর্মীর বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদরে কারাবন্দী দুই বিএনপি নেতার পরিবারের কাছে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ‘মিথ্যা’ মামলায় গ্রেফতারকৃত কারাবন্দী বিএনপি নেতা নিজাম উদ্দিন ও সুজাত আহমদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে তাদের সোনাতলা ও লামারগাঁও এর বাড়িতে যান সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার।

এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক ও সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ।

নেতৃবৃন্দ কারাবন্দী নেতাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও মামলার খোঁজ-খবর নেন।

পরে নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদের পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

উল্লেখ্য, করোনা মহামারী শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদ দলীয় নেতাকর্মী সহ অসহায় হত দরিদ্র কর্মহীন মানুষকে সাহায্য-সহযোগিতা করে আসছেন। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed