কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগানে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগানের অফিস লাইন এলাকার মৃত হরিদাস পালের স্ত্রী মঙ্গলবার সকালে তার কলেজ পড়ুয়া মেয়ে মুন্নী পালকে (২২) বাড়ীতে একা রেখে ভানুগাছ বাজারে ব্যাংকে আসেন বয়স্ক ভাতা উত্তোলন করার জন্য। বিকাল সাড়ে ৩টায় বাড়ীতে ফিরে মেয়েকে ডাকাডাকি করে পাননি। এক পর্যায়ে রান্ন ঘরে প্রবেশ করে মেয়েকে মাঠিতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মেয়েকে রান্না ঘরের তীরে লাইলনের রশিতে বাঁধা দেখতে পান। পরে কমলগঞ্জ থানাকে অবহিত করলে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed