Main Menu

সিলেটে ৭৯৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ঝর্ণারপাড় থেকে ৭৯৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৯) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৯ এর কমান্ডার মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত র‌্যাবের একটি দল এ অভিযান চালায় র‌্যাব। ইয়াবা উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝর্ণারপাড় এলাকার মৃত মাখন মিয়ার ছেলে ইমন (৪০) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে আফজাল (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।

Share





Related News

Comments are Closed