সিলেটে একদিনে আরো ৫১ জন শনাক্ত, সুস্থ ৪৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৩, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১০ জন। অপরদিকে বিভাগে করোনা থেকে সেরে উঠেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৩, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ৯ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮২০ জন, সুনামগঞ্জে ২৩৩০ জন, হবিগঞ্জে ১৭৪০ জন ও মৌলভীবাজার জেলায় ১৬৯২ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৭২ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৫ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ৪৬ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৩১৪ জন। এর মধ্যে সিলেটে ৫৩৬৮ জন, সুনামগঞ্জে ২০৭৭ জন, হবিগঞ্জে ১২৯৮ জন ও মৌলভীবাজারে ১৫৭১ জন।
সিলেট বিভাগে গতকাল রোববার কেউ মারা যাননি করোনাভাইরাসে। তাই সিলেটে আগের দিনের মতো মোট মৃতের সংখ্যা ২১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed