Main Menu

সিলেটে করোনায় আ.লীগ নেতা মোশররফের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাওয়াপাড়া নিবাসী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাযা সোমবার বাদ মাগরিব হাওয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ডা. চয়ন রায় বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তিনি মারা যান।

এদিকে, মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, সিলেটের রাজনীতিতে প্রবীন এই নেতার উল্লেখ যোগ্য ভূমিকা ছিল। ৭ মার্চ ১৯৭১ রেইসকোর্স ময়দানে উপস্থিত থেকে তিনি ঐতিহাসিক ক্ষণের চাক্ষুস স্বাক্ষি হয়েছিলেন। নগর আওয়ামীলীগ ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করেছিল। সিলেট নগর আওয়ামী লীগের নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed