এমসি কলেজে তরুনী ধর্ষণকারীদের গ্রেপ্তার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজে হোস্টেলে তরুণী গণধর্ষনকারী ৬ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরের আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি পাপ্পু চন্দ, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, শফিকুল ইসলাম কাজল, ছাত্র ফ্রন্ট মহানগর আহŸায়ক সনজয় শর্মা, দীপঙ্কর শর্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজে হোস্টেলে ৬ ছাত্রলীগ নেতা কর্তৃক তরুণী ধর্ষণের ঘটনা কলঙ্কজনক। যা সিলেটবাসী মর্মাহত করেছে। দীর্ঘদিন থেকে শাসক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাস, ছাত্রাবাস দখলদারিত্ব করে নিজেদের দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ন্যাক্করজনক গঠনা। তার দায় শাসক দল ও সরকারকে নিতে হবে। বক্তারা অবিলম্বে এমসি কলেজ হোস্টেলে তরুণী ধর্ষণকারী ৬ ছাত্রলীগ নেতা ও অভিযুক্ত সকলকে দ্রুত গ্রেফতার -সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা, খাগড়াছড়িতে আদিবাসী নারী ও সিলেটের জালালাবাদ থানাধীন ১২বছরের কিশোরীকে ধর্ষণকারীদের গ্রেফতার-বিচার দাবি জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed