Main Menu

ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি : পররাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে যেতে চাওয়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মাত্রই আমাদের রাষ্ট্রদূত আমাকে ইতিবাচক ফলাফল জানাতে ফোন করেছিলেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে’।

Manual8 Ad Code

আবদুল মোমেন বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দিয়েছে যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে সেখানে ফেরাতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারও সমস্ত সৌদি এয়ারলাইনসকে এদেশে অবতরণ এবং বাংলাদেশিদের সৌদি আরবে নেয়ার অনুমতি দিয়েছে।

Manual6 Ad Code

এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে আকামার মেয়াদ আরো তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

Manual1 Ad Code

প্রবাসী শ্রমিকরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরে যেতে না পারলে চাকরি হারাবেন। সৌদি আরবে ফিরে যাওয়ার জন্য ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো এবং বিমানের টিকিটের ব্যবস্থা করার দাবিতে বুধবার সকালে রাজধানীর ইস্কাটন এলাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী শ্রমিকরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code