Main Menu

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের ফয়সল আহম্মেদ লিপনের ছেলে আবরার (৩) সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে লাশ দেখে সকাল ১০টার দিকে উদ্বার করা হয়।

এর কয়েক ঘন্টা পর একই গ্রামের জহিরুল ইসলাম মিন্টুর মেয়ে তানিসা (৩) পানি ডুবে মারা যায়। তানিসা বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পুকুরে লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একই দিনে গ্রামের দুই শিশু মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed