তিতাসের বরখাস্ত হওয়া ৮ কর্মকর্তা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের মামলায় তিতাসের বরখাস্ত হওয়া ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে নারায়ণগঞ্জে তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে সংগঠিত হওয়ার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃতরা হলেন, ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার এবং প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া এবং প্রকর্মী ইসমাঈল প্রধান।
প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed