ড্রোন উড্ডয়ন নিয়ে যা জানাল মন্ত্রণালয়
বৈশাখী নিউজ ডেস্ক: ড্রোন উড্ডয়ন নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হচ্ছে অভিযোগ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, তথ্যগত ভুল থাকায় বিভ্রান্তি সৃষ্টির অবকাশ রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা অনুমোদিত হয়েছে মাত্র, গেজেট আকারে প্রকাশিত হয়নি।
নীতিমালার গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর/সংস্থার প্রস্তুতি গ্রহণের পূর্বে এ নীতিমালার আওতায় কোনো ব্যক্তি/সংস্থা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কোনো পত্রিকায় ‘ক’ শ্রেণির ড্রোন ৫০০ ফুট উচ্চতায় উড্ডয়নের যে তথ্য প্রদান করা হয়েছে তা ভুল। নীতিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির ড্রোন হচ্ছে বিনোদনের কাজে ব্যবহৃত ড্রোন। এ শ্রেণির ড্রোন বিমানবন্দর/ কেপিআই-এর ৩ কিলোমিটারের মধ্যে উড্ডয়ন করতে পারবে না। তবে ৩-৫ কিলোমিটার পর্যন্ত ৫০ ফুট উচ্চতায় এবং ৫ কেজির কম ওজনের ড্রোন উড্ডয়ন করতে পারবে।
বিমানবন্দর/কেপিআই-এর ৫ কিলোমিটারের বাইরে ১০০ ফুটের বেশি উচ্চতায় এবং ৫ কেজির বেশি ওজনের ড্রোন নিবন্ধন ও অনুমতি ছাড়া উড্ডয়ন করা যাবে না।
এছাড়া ৫০ থেকে ১০০ ফুটের বেশি উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম এবং ড্রোনের ওজন ৫ কেজির বেশি হলে ‘ঘ’ ব্যতীত যে কোনো শ্রেণির ড্রোন উড্ডয়নের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে নিবন্ধন এবং অনুমতি গ্রহণের প্রয়োজন হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed