Main Menu

লন্ডনে ছুরিকাঘাতে নবীগঞ্জের যুবকের মৃত্যু

প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের উত্তর লন্ডনের এনফিল্ডে ছুরিকাঘাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নিহত ওই যুবকের নাম নাহিদ আহমদ। তার বয়স ২৬ বছর।

এনফিল্ডের হলব্রুক ক্লজের পারসল হাউসের নয় তলায় মায়ের সঙ্গে বসবাস করতেন নাহিদ।

পারিবারিক সূত্র জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে মাকে নিয়ে নানার ঘর থেকে ফিরেন নাহিদ। মাকে ঘরের দরোজার কাছে পৌঁছে দিয়ে তিনি গিয়েছিলেন গাড়ি পার্ক করতে। সেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ ছুরিকাহত হন।

রাত প্রায় ১২টা ৪০ মিনিটে ঘটনার আগে গাড়ি পার্ক করে টেলিফোনে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন নাহিদ। এ সময় চিৎকার শুনে তার বন্ধু টেলিফোন করে নাহিদের মাকে নিচে যেতে বলেন। মা নিচে গিয়ে ছেলেকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

ঘটনাস্থলে পুলিশ এবং এম্বুলেন্স এসে তাকে মৃত ঘোষণা করে।

নিহত নাহিদ আহমেদের দাদার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। নাহিদকে হত্যার দায়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed