Main Menu

জৈন্তাপুরে পিকআপের চাপায় মহিলার মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর গ্রামীণ ব্যাংকের সামনে একটি নাম্বার বিহীন পিকআপের চাপায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন এক মহিলা।

নিহত গীতা রাণী সরকার (৩৫) উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু নমশুদ্র পাড়া গ্রামের নিসি সরকারে স্ত্রী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামীণ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুতগামী পিকআপটি আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকাল ৩টার দিকে গীতা রাণী সরকার হরিপুর গ্রামীণ ব্যাংক শাখা থেকে বের হয়ে বাড়িতে আসার জন্য মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় সিলেট থেকে আসা জাফলং মুখি ট্রাকের সাথে প্রতিযোগিতা করে আসা দ্রুতগামী নাম্বার বিহীন পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন গীতা রাণী সরকার।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মাহবুবুল আলম বলেন, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, পরিষ্কার হত্যাকান্ড।

তামাবিল হাইওয়ে পুলিশে ফাঁড়ি ইনচার্জ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গীতা রাণী সরকারের মরদেহ এখন ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

Share





Related News

Comments are Closed