দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২২০২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৭ জন। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৫১৬ জন।
২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এদের নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed