জকিগঞ্জে ঘরের জানালায় কন্যাশিশুর ঝুলন্ত লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উউপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাকুটা গ্রামে ৭ বছরের এক কন্যাশিশুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাশরাফিয়া জান্নাত তাসমিয়া নামের শিশুটি কলাকুটা গ্রামের আব্দুল মালেকের মেয়ে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তাসমিয়ার বাবা ভারতে থাকেন এবং মা অসুস্থ বোনকে দেখতে বাড়ির বাইরে গিয়েছিলেন। শিশুটির কলেজ পড়ুয়া বড় বোন ও চাচা বাড়িতে ছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তাসমিয়া তার চাচার সঙ্গে তার কক্ষে ঘুমিয়েছিল। শুক্রবার ভোর সাড়ে ৫টায় চাচা সিএনজিচালিত অটোরিকশার চালক গাড়ি নিয়ে গ্যাস আনতে চলে যান। শিশুটি তখনও তার কক্ষে ঘুমাচ্ছিল।
সকাল ৮ টায় তাসমিয়ার বড় বোন তাকে নিয়ে নাস্তা করে আবার ঘুমিয়ে পড়ে। সকাল ১০টায় তাসমিয়াকে চাচার কক্ষের পাশের কক্ষে জানালার রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পার্শ্ববর্তী রাস্তা ও বাড়ির লোকজন। তখন তারা ডাকাডাকি করলে শিশুটির বড় বোন এসে তাকে জানালার রডের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার মাকে ফোন দিয়ে ঘটনা জানায়। পরে স্থানীয় লোকজন ও চেয়ারম্যান থানায় অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘শিশুটিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। এত ছোট একটা মেয়ে কী কারণে আত্মহত্যা করেছে সেটি পরিষ্কার নয়। মনে হচ্ছে ঘটনাটি রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, ‘যেহেতু ছোট মেয়ে, তাই আমাদের সন্দেহ থেকেই যায়। সঠিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed