দেশে করোনায় আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১৯২৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪১২ জনে।
এছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৯২৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৩ লাখ ২১ হাজার ৬১৫ করোনা রোগী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৫ হাজার ১১১টি।
নতুন যে ২৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৪৫৪ জন এবং নারী ৯৫৮ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed