করোনায় দৌলতপুর থানার ওসির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টানা প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে হেরে গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫)।
বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ওসি আরিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ১০ আগষ্ট আরিফুর করোনায় আক্রান্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে গত ১৫ আগষ্ট অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগষ্ট কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যা সন্তানের জনক ছিলেন।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed