মাস্ক পরলে চশমা ঘোলা হচ্ছে? সমাধান জেনে নিন
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ পরিস্থিতির কারণে মাস্ক এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তাই এই মাস্কের কারণে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। তার মধ্যে একটি হচ্ছে ফেস মাস্ক পরলে চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া।
ফেস মাস্কের মধ্যে দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়ার কারণে বাষ্প জমে চশমার কাঁচ যে ঘোলা হয়ে যায় তা কাটানোর কিছু সহজ পরামর্শ আছে।
পরামর্শ এক: গুজে নেয়া পদ্ধতি
মাস্ক চশমার কাঁচের উপর থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে।
পরামর্শ দুই: টিস্যু ব্যবহারের পদ্ধতি
মাস্কের উপরের অংশে পেছনে টিস্যু লাগিয়ে নিন, বাষ্প শুষে নেবার জন্য।
পরামর্শ তিন: সাবান ব্যবহারের পদ্ধতি
চশমার কাঁচ সাবান পানিতে ধুয়ে নিন। এতে কাঁচের উপর বাষ্প ঠেকানোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়।
সূত্র: বিবিসি বাংলা
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed