ফুলপুরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবুল হোসেন।
নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। হতাহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের বাশাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে।
ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আহত দুজনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন জানান, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed