সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৯৩৬৯, মৃত্যু ১৭০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে রোববার (১৬ আগস্ট) নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ৪৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬৯ জনে। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ১৭০ জন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানী ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৫ জন এবং মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন বলেও জানান তিনি।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, রোববার শাবির ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তরা সবাই সিলেটের বাসিন্দা।
এ নিয়ে রোববার (১৬ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫০০৫ জন, সুনামগঞ্জে ১৭৪৮ জন, হবিগঞ্জে ১৩৭২ জন এবং মৌলভীবাজারে ১২৪৪ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৪২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৯১ জন, সুনামগঞ্জে ১৩১৬ জন, হবিগঞ্জে ৮৯৩ জন এবং মৌলভীবাজারে ৭৪২ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৭০ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৮ জন।
Related News
হবিগঞ্জে নিখোঁজের ৫দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজRead More
সিলেট সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালেRead More



Comments are Closed