বদলে যাচ্ছে বিটিসিএল’র সব ফোন নম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : বিটিসিএল’র সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটের নম্বরে পরিবর্তন করা হয়েছে। উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে এ পরিবর্তন আনলো বিটিসিএল। একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিটিসিএল।
গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বর দ্বারা পরিবর্তিত হবে।
সারা দেশকে ৫টি জোনে ভাগ করে পরিবর্তন শুরু করে বিটিসিএল। ফলে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে। তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকী সব ডিজিট একই থাকবে।
যেমন- গুলশান টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ‘৯৮৮৭৪৮৮’ নম্বরটি পরিবর্তিত হয়ে ‘০২ ২২২২-৮৭৪৮৮’ হবে। বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। বাংলাদেশের বাইরে থেকে গুলশানের এ নম্বরে কল করতে হলে ‘৮৮০ ২ ২২২২-৮৭৪৮৮’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহিঃবাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।
পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed