দেশে করোনায় আরও ৪৪ মৃত্যু, শনাক্ত ২৬১৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ হাজার ৬১৭ জন। এই সময়ে মারা গেছেন আরও ৪৪ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৮২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed