ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত
বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার ক্যান্সার তৃতীয় পর্যায় রয়েছে এবং খুব শিগগিরই চিকিৎসার জন্য এই অভিনেতা মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন বলে জানা গেছে।
গত শনিবার (৮ আগস্ট) বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ৬১ বছর বয়সী এই অভিনেতা। শ্বাসকষ্ট থাকায় তাকে করোনা আক্রান্ত সন্দেহ করা হয়েছিল। তবে তার রিপোর্ট নেগেটিভ আসে এবং শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় সোমবার (১০ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) টুইট করে সঞ্জয় দত্ত জানান, কাজ থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন। তিনি লেখেন, প্রিয় বন্ধুরা কিছু চিকিৎসা নেওয়ার জন্য কাজ থেকে আমি সাময়িক বিরতি নিচ্ছি। পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি তারা যেন উদ্বিগ্ন না হয়। আপনাদের শুভকামনা ও ভালোবাসায় আমি আবার খুব দ্রুত ফিরে আসবো।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed