Main Menu

কুলাউড়ায় বজ্রপাতে শিশুসহ দু’জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৃথক বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের হাকালুকি হাওরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দুই শিশুপুত্র ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) বাড়ির পার্শ্ববর্তী হাকালুকি হাওরে মাছ শিকার করছিল। বেলা ৪টার দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই বড় ভাই ফাহিমের মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় ছোট ভাই ইব্রাহিমকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, প্রায় একই সময়ে বড়গাঁও গ্রামের হরি মালাকার (৫৫) হাকালুকি হাওরে মাছ শিকারকালে বজ্রপাতে নিহত হন।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। উভয় পরিবারের ১ মাসের ভরণ-পোষণের ব্যবস্থা করবেন তিনি।

Share





Related News

Comments are Closed