Main Menu

ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম আহমদ (২০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামে এ দ‚র্ঘটনা ঘটে।

শিামীম আহমদ নয়া লম্বাহাটি গ্রামের আইছ আলীর পুত্র ও সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ) দরগাহ্ মাদ্রাসার টাইটেল জামাতের শিক্ষার্থী।

পরিবার সুত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল শামীম। গতকাল মঙ্গলবার রাতে নিজ বসতঘর থেকে পার্শ্ববর্তি ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed