ছাতকে ২৩টি রাম-দাসহ কর্মকার গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতকে ২৩টি রাম-দা সহ সত্যেন্দ্র ধর (৬০) নামের এক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত সত্যেন্দ্র ধর ছাতক শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মৃত মনমোহান ধরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সতেন্দ্র ধর শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম সংলগ্নে একটি টিনশেডের ঘরে কর্মকারের দোকান পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তার ওই দোকানে তল্লাসী চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই পীযুষ দে অভিযান চালিয়ে কর্মকার সত্যেন্দ্র ধরের ওই দোকান থেকে তার তৈরী করা বড়-বড় ২৩টি রাম-দা উদ্ধার করা হয়।
রাম-দা তৈরী ও বাজারজাত করা আইনত দন্ডনীয় অপরাধ। রাম-দা তৈরী ও নিজ হেফাজতে রাখার অপরাধে রাম-দাসহ সত্যেন্দ্র ধরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার ছাতক থানায় একটি মামলা (নং ৩৬) দায়ের করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed