ফের চালু হচ্ছে বিমানের লন্ডন-সিলেট ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা বিমানের লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট পুণরায় চালু হচ্ছে। বৃহস্পতিবার আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করেন।
করোনা সংক্রমণের কারণে লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ। এতে সিলেটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় সিলেটের প্রবাসীরাও বিপাকে পড়েন। সরাসরি লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট চালুর দাবিতে সিলেটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবিও জানানো হয়।
এ অবস্থায় বৃহস্পতিবার আত্নঃমন্ত্রণালয়ের এক সভায় সরাসরি লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট চালু করার সিদ্ধান্ত হয়। তবে কবে থেকে এই ফ্লাইট চালু হবে তা জানা যায়নি।
এ প্রনঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেন, লন্ডন-সিলেট সরাসরি বিমানের ফ্লাইটটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সিলেটে কোয়ারেন্টাইন সুবিধা চেয়েছিল বিমান, সেই ব্যবস্থা করেছি আমরা। এছাড়া যে সমস্ত যাত্রীদের কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট থাকবে, কেবল তারাই হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। যাদের এ সার্টিফিকেট থাকবে না তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়- বিমানে যারা লন্ডন থেকে সিলেট আসবেন ঢাকায় ইমিগ্রেশন করে সেখানেই তাদের ব্যাগেজ ক্লেইম করতে হবে তাদেরকে এবং ঢাকা থেকে আবার নতুন করে বর্ডিং পাস নিয়ে আসতে হবে সিলেটে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed