শেখ হাসিনাকে বান কি মুনের ফোন
বৈশাখী নিউজ ডেস্ক: মুজিববর্ষকে স্মরণ করে ২০২১ সালের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি মুন।
২৯ জুলাই বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোনে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আনুমানিক ৬টা ১০ মিনিটে শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি মুন। সিভিএফ সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন।
ইহসানুল করিম বলেন, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। যেখানে বান কি মুন অনলাইনে অংশগ্রহণ করবেন।
প্রেস সচিব বলেন, করোনাভাইরাস সংকট এবং সুপার সাইক্লোন আম্ফান পরিস্থিতি সাহস ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষকে কোভিড-১৯ মহামারি এবং সাইক্লোন আম্ফানের মতো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার পরামর্শ দেন বান কি মুন। দ্বিতীয় বারের মতো সিভিএফের সভাপতির দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশে নিউরোডেভেলমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন সিভিএফ-এর থিমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় অভিনন্দন জানান বান কি মুন।
টেলিফোন করায় বান কি মুনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮ দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed