সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ২১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৭৬৬ টাকা বাজেট ঘোষণা করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে শারিরিক দূরত্ব বজায় রেখে বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় সেতাবগঞ্জ পৌর মিলানয়তনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কোন রকম নতুন করারোপ ছাড়াই ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ২১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৭৬৬ টাকা বাজেট ঘোষণা করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল, পৌর সচিব হরিপদ রায়, হিসাব রক্ষন কর্মকর্তা সন্ধ্যা রানী রায়, ওয়ার্ড কাউন্সিলরগণসহ সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি বরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. সোলায়মান শাহীন, মো. শামীম হোসেন, আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed