Main Menu

সিলেটের দুই ল্যাবে ৭২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে রবিবার আরো ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৩৮ জন ও শাবির ল্যাবে ৩৪ জন রয়েছেন। আক্রান্তরা সিলেটের ৪ জেলায় বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪২৯ টি নমুনা গ্রহণ করে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতজন চিকিৎসকও রয়েছেন।
শনাক্ত ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৬ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, ‘শাবির ল্যাবে সোমবার সিলেটের ৬০ টি ও সুনামগঞ্জের ৭৮ টিসহ মোট ১৩৮ টি নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জন সিলেট জেলার এবং ২০ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

সব মিলিয়ে সোমবার (২৭ জুলাই) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৭৫৬০ জন। এরমধ্যে মধ্যে সিলেট জেলায় ৪০৭৩, সুনামগঞ্জে ১৪৩৯, হবিগঞ্জে ১১২৩ ও মৌলভীবাজার জেলায় ৯২৫ জন।

এদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১৮১ জন। এর মধ্যে সিলেটে ৯৯৫, সুনামগঞ্জে ১০৬৮, হবিগঞ্জে ৬০১ ও মৌলভীবাজারে ৫১৭ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত মত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে মারা গেছেন ১০ জন।

Share





Related News

Comments are Closed