Main Menu

দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৭৭২

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৬৫ জন। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৭২ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।

সোমবার (২৭ জুলাই) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৫৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি।

নতুন মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১১ জন নারী।তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাড়িতে ৪ জন।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৮০১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

Share





Related News

Comments are Closed