Main Menu

কোম্পানীগঞ্জে বয়স্ক ভাতা তুলতে এসে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে সোনালী ব্যাংকে বয়স্ক ভাতা তুলতে এসে রেলিং ভেঙ্গে শুকুর আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘারপাড় গ্রামের বাসিন্দা। এ সময় আরো ৩ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে এঘটনা ঘটে।

ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) দিলীপ দেবনাথ জানান, বয়স্ক ভাতা তুলতে রবিবার সকাল থেকে ৫ শতাধিক লোক ভিড় করেন ব্যাংকে। দ্বিতল এ ব্যাংকের সিঁড়িতেও ছিল লোকজনের ভিড়। ভিড়ের চাপে এক পর্যায়ে ব্যাংকের রেলিং ভেঙ্গে পড়লে ওই বৃদ্ধ সহ কয়েকজন আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন বয়স্ক ভাতা নিতে আসা রাজনগর গ্রামের আব্দুল গফুর (৭৫), বাঘারপাড় গ্রামের ছমিরুন (৭০) এবং টুকেরগাঁও গ্রামের পায়রা বেগম (৪৮)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed