ভারত থেকে প্রথম মালবাহী ট্রেন পৌঁছাল বাংলাদেশে
ডেস্ক রিপোর্ট: প্রথম ভারতীয় মালবাহী ট্রেন বাংলাদেশে এফএমসিজি পণ্য ও কাপড় বোঝাই ৫০টি কনটেইনার হস্তান্তর করা হয়েছে।
ট্রেনটি কলকাতার মাঝেরহাটের কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (কনকোর) টার্মিনাল থেকে রওনা দেয়। এটি রবিবার বেনাপোল স্টেশনে পৌঁছে।
রবিবার (২৬ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনটেইনার ট্রেন পরিষেবা ভারতে কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মনোনীত ইনল্যান্ড কনটেইনার ডিপো এবং টার্মিনালগুলোর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্টেশনকে সংযুক্ত করার জন্য একটি স্থায়ী পরিষেবা হবে। কনটেইনার ট্রেন সার্ভিস হলো একটি অতিরিক্ত পরিষেবা যা সনাতন ফ্রেইট ট্রেন সার্ভিস এবং সম্প্রতি চালু হওয়া পার্সেল ট্রেন পরিষেবা ব্যতীত রেলপথে কার্গো পরিবহন করতে চলেছে।
কনটেইনার ট্রেন সার্ভিস শুরু করার জন্য ২০১৭ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কনটেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া এবং বাংলাদেশ কনটেইনার কোম্পানি লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। প্রথম পরীক্ষামূলক ট্রেনটি কলকাতা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন (বিবিডব্লিউ) পর্যন্ত ২০১৮ সালের ৩ এপ্রিল সফলভাবে পরিচালিত হয়েছিল।
বর্তমানে কোভিড-১৯ মহামারির উত্থানের সঙ্গে সঙ্গে সরবরাহ ব্যবস্থার ব্যত্যয় ঘটেছে। উভয় দেশের সরকারি এজেন্সিগুলো দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য কার্যকর বিকল্প হিসেবে রেলপথকে ব্যবহার করে, দ্বিপক্ষীয় বাণিজ্যের অচলাবস্থা হ্রাস করার জন্য ব্যবস্থা নিয়েছে।
এ নতুন চালু হওয়া কনটেইনার ট্রেন সার্ভিসের মাধ্যমে রেলপথে দ্বিপক্ষীয় বাণিজ্যের এক বিশাল সুযোগ উন্মুক্ত হয়েছে এবং আশা করা যায় এ উদ্যোগ দু’টি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য যথেষ্ট পরিমাণে বাড়িয়ে তুলবে।
Related News
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More



Comments are Closed